গোলাপগঞ্জে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত:সোমবার, ২০ অক্টো ২০২৫ ০৭:১০

গোলাপগঞ্জে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

Manual2 Ad Code

সুরমাভিউ:-  বিসিক জেলা কার্যালয় সিলেটের উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে পিয়ারা শপিং সেন্টারের ২য় তলায় হলি আর্ট যুব উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর সহযোগিতায় ৫ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ (২য় কোর্স) এর উদ্বোধন করা হয়েছে।

Manual7 Ad Code

গত ১৯ অক্টোবর রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিক আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক (উপসচিব) খালেদ মাহমুদ।

Manual5 Ad Code

বিসিক জেলা কার্যালয় সিলেটের উপ-মহাব্যবস্থাপক ম. সুহেল হাওলাদার এর সভাপতিত্বে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় সিলেটের সহকারী মোঃ ফয়সল আহমদ, হলি আর্ট যুব উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক আশফাক উদ্দিন আহমদ।

Manual5 Ad Code

বক্তব্য রাখেন হলি আর্ট যুব উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার প্রশিক্ষক সাকিব আহমদ, বিশিষ্ট যুবনেতা আব্দুল গফফার মহুরী, মোঃ আব্দুল মালিক, মোঃ শাহিন আলম শাকিল। অনুষ্ঠানে প্রশিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

৫ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আঞ্চলিক পরিচালক (উপসচিব) খালেদ মাহমুদ বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা শিল্প অথবা ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণের সক্ষমতা অর্জন, স্বাবলম্বী হওয়ার পন্থা ও কৌশল অর্জন করবেন। উদ্যোক্তা নিজস্ব মূলধন ব্যবহারের হিসাব করার সক্ষমতা অর্জন করবেন। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ প্রাপ্তির নিয়ম কানুন ও তথ্যাদি সম্পর্কে জানতে পারবেন এবং ব্যবসা সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করবেন। প্রত্যেক প্রশিক্ষণার্থীকেই কোর্স শেষে সনদপত্র দেয়া হবে।
আয়োজক জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক আশফাক উদ্দিন আহমদ জানায়, আগামী ৫ দিন গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। উদ্যোক্তার গুণাবলি, প্রজেক্ট প্রোফাইল তৈরি, ব্যাংক লোন প্রাপ্তির প্রশিক্ষণ, সরকারী অন্যান্য সংস্থাগুলো থেকে সুবিধা গ্রহণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ