সিলেট বিবেকের কার্যনির্বাহী পর্ষদের মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ১৮ অক্টো ২০২৫ ১০:১০

সিলেট বিবেকের কার্যনির্বাহী পর্ষদের মাসিক সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

সুরমাভিউ:-  মানবসেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক এর কার্যনির্বাহী পর্ষদের ১৫০ তম মাসিক সভা গত ১৭ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় নগরীর জিন্দাবাজারস্থ রাজবাড়ী রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়েছে।

সিলেট বিবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষয়িত্রী শিলা সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পর্ষদের সহ সভাপতি সিলেট শিক্ষা বোর্ডের অব. পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক অনবীর রায়, সহ কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, মহিলা বিষয়ক সম্পাদিকা শাশ^তী ঘোষ সোমা, নির্বাহী সদস্য উত্তর ব্যাংকের অব. জি.এম নিরেশ চন্দ্র দাস, শাবিপ্রবি কর্মকর্তা অসিত কুমার সূত্রধর, রোটারিয়ান পীযুষ কান্তি পুরকায়স্থ প্রমুখ।

Manual2 Ad Code

সভায় যে সকল সদস্যবৃন্দ মাসিক চাঁদা পরিশোধ করেননি তাদেরকে কোষাধ্যক্ষের কাছে বকেয়া চাঁদা পরিশোধের অনুরোধ করা হয়। সভায় সিলেট বিবেকের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ