আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামবাসীর সাথে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ১৭ অক্টো ২০২৫ ০৪:১০

আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামবাসীর সাথে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

সুরমাভিউ:-  কুড়ারবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামবাসীর সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ফাঁড়িবাজার এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সভায় প্রধান অতিথি ছিলেন হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী।

Manual1 Ad Code

বিশেষ অতিথি ছিলেন মাওলানা ফারুক আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ, মাওলানা আব্দুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট মুরব্বি ও নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন,আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের সাথে আমার নাড়ীর সম্পর্ক। এই গ্রামই আমার জন্মস্থান এবং এখানেই আমি লেখাপড়া করেছি। এ গ্রামের মানুষের সাথে আমার আত্মীয়তা ও রক্তের সম্পর্ক রয়েছে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজার অঞ্চলের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আমি ১০ দফা পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছি। আল্লাহ তায়ালা যদি আমাকে নির্বাচিত করেন, তবে এলাকার প্রধান সমস্যা— রাস্তা সংস্কার ও নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়াকে আমি অগ্রাধিকার দেব।”

মতবিনিময় সভায় গ্রামের বিশিষ্ট মুরব্বি, যুবক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত জনসাধারণ ঐক্যবদ্ধভাবে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম-এর খেজুরগাছ মার্কায় ভোট ও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ