বিয়ানীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডে জমিয়ত-যুব ও ছাত্র জমিয়তের মতবিনিময় ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ০৬ অক্টো ২০২৫ ০৯:১০

বিয়ানীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডে জমিয়ত-যুব ও ছাত্র জমিয়তের মতবিনিময় ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

Manual4 Ad Code
সুরমাভিউ:-  পৌরসভার অন্তর্গত ৯নং ওয়ার্ডে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের মতবিনিময় ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৬ অক্টোবর) বাদ আসর পৌর শহরের মুরাদগঞ্জ বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা জালাল উদ্দীন সাহেব এবং পরিচালনা করেন মাওলানা মঞ্জুরুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জমিয়তের সভাপতি মাওলানা মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ হোসাইন, অর্থ সম্পাদক জনাব জিয়া উদ্দীন,পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাহেদ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ সাদিক আহমদ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হুসাইনসহ পৌর জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের অন্যান্য নেতৃবৃন্দ এবং ৯নং ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ