খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে জিয়া সাইবার ফোর্স সিলেট জেলা ও মহানগরের মতবিনিময়

প্রকাশিত:শনিবার, ০৪ অক্টো ২০২৫ ০৮:১০

খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে জিয়া সাইবার ফোর্স সিলেট জেলা ও মহানগরের মতবিনিময়

Manual8 Ad Code

সুরমাভিউ:-  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সিলেট জেলা ও মহানগর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

Manual5 Ad Code

শনিবার (৪ অক্টোবর) সকালে জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফ সিদ্দিক এর নেতৃত্বে খন্দকার আব্দুল মুক্তাদির এর সিলেটস্থ বাসভবনে জেলা ও মহানগর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এ সাক্ষাৎ করেন।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সিলেট মহানগরের আহবায়ক ফজলে এলাহি পাপ্পু, সদস্য সচিব মোস্তাক আহমেদ রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক উবায়দুর রহমান সজীব, জেলা কমিটির আহবায়ক হোসেন আহমেদ রুহুল, সদস্য সচিব নির্ঝর রায়, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন কয়েস।

Manual6 Ad Code

মহানগরের যুগ্ম আহবায়ক মিনহাজুর রহমান রাসেল, জেলার ১ম যুগ্ম আহবায়ক দুলাল আহমেদ, মহানগরের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, মোহাম্মদ আবু হানিফ, জেলার যুগ্ম আহবায়ক মো. মাছুম সারওয়ার চৌধুরী সুইট, মহানগরের যুগ্ম আহবায়ক মনজুর আহমেদ, জেলার যুগ্ম আহবায়ক কৃপা সিন্ধু চক্রবর্তী, মহানগরের সদস্য ওমর ফারুক, সৈয়দ ইমরান আলী, জেলার সদস্য ইয়াহইয়া, মহানগরের সদস্য আব্দুল বাছিত মুকিত, জেলার সদস্য ছাব্বির আহমদ, সাদ্দাম হোসেন, সৈয়দ মোস্তাকিম আলী, মহানগরের সদস্য কাউসার আহমেদ হৃদয়, জেলার সদস্য সজীব পাল প্রমুখ।

এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফ সিদ্দিক ও জেডসিএফ সিলেট জেলা ও মহানগরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এসময় খন্দকার আব্দুল মুক্তাদির নবগঠিত জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দদেরকে শুভ কামনা জানিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ