ফেইস অফ বাংলাদেশের নবআঙ্গিকে যাত্রা শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ অক্টো ২০২৫ ০২:১০

ফেইস অফ বাংলাদেশের নবআঙ্গিকে যাত্রা শুরু

Manual7 Ad Code

সুরমাভিউ:-  বুধবার (০১ অক্টোবর) নগরীর আখালিয়ায় সত্যের পথে অবিচল স্লোগান কে সামনে রেখে ফেইস অফ বাংলাদেশ এর নতুন আঙ্গিকে যাত্রা শুরু হয়েছে।

Manual1 Ad Code

ফেইস অফ বাংলাদেশ এর সম্পাদক মন্ডলীর সভাপতি জে এ তোফায়েল এর সভাপতিত্বে ও বাংলাদেশ যুব অধিকার পরিষদের নগর শাখার সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমেদ ছামীর পরিচালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট ০৬ আসনের এমপি পদপ্রার্থী এড. জাহিদুর রহমান জাহিদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল ইসলাম পাভেল।

Manual6 Ad Code

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দৈনিক জালালাবাদ এর ফটো সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী আহমেদ তাজ, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ অলি আহমেদ এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা আমির হোসেন, শাহরিয়ার মাহি, ইসলাম উদ্দিন প্রমুখ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ