ইসরাইলের বর্বরোচিত হামলা, কাতারের প্রতি সংহতি জানালেন তারেক রহমান

প্রকাশিত:Wednesday, 10 Sep 2025 11:09

ইসরাইলের বর্বরোচিত হামলা, কাতারের প্রতি সংহতি জানালেন তারেক রহমান

Manual8 Ad Code

কাতারের রাজধানীতে ইসরাইলের বর্বরোচিত হামলার ঘটনায় কাতারের জনগণের প্রতি সংহতি জানিয়েছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার এক বিবৃতিতে এ সংহতি জানান তিনি।

বিবৃতিতে তারেক রহমান বলেন, কাতারের জনগণ এবং এর আমির শেখ তামিম আল থানির প্রতি আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি। আন্তর্জাতিক সংশ্লিষ্ট পক্ষগণকে এই সামরিক হামলার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেয়া এবং আন্তর্জাতিক নিয়ম ও নীতিমালা লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আমরা আহ্বান জানাই।

Manual6 Ad Code

আরও বলেন, আমাদের উচিৎ একটি জরুরি যুদ্ধ বিরতি, বন্দীদের মুক্তি এবং মানবতা সুরক্ষার জন্য একটি ঐক্যবদ্ধ অবস্থানকে অগ্রাধিকার দেয়া।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ