ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে বিক্ষোভ মিছিল ১ আগস্ট শুক্রবার

প্রকাশিত:রবিবার, ২৭ জুলা ২০২৫ ০৭:০৭

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে বিক্ষোভ মিছিল ১ আগস্ট শুক্রবার

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের ২২তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সাপ্তাহিক সভা থেকে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে ৩০ জুন পদযাত্রা কর্মসূচী ও নাগরিক শপথ, ১৬ জুলাই ২ ঘন্টার অবস্থান কর্মসূচী এবং ২৩ জুলাই সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ব্যর্থতায় প্রতিবাদ সভা ও ১০ মিনিট শোয়া কর্মসূচীতে অংশগ্রহণকারী সিলেটপ্রেমী সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করা হয় এবং আগামীতে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ঘোষিত মাঠ পর্যায়ের সকল কর্মসূচীতে সর্বস্তরের সিলেট মহানগরীতে বসবাসরত নাগরিকদের উপস্থিত কামনা করা হয়। সভায় সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার আন্দোলনে সিলেট মহানগরীর  সর্বপ্রকার পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়। সভায় বক্তারা বলেন, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবী সিলেট মহানগরীতে বসবাসরত সর্বস্তরের জনসাধারণের দাবী। গুটিকয়েক অবৈধভাবে অর্থলিপসু নিকৃষ্ট ব্যক্তিদের কারণে নগরী কারো কাছে জিম্মি থাকতে পারে না। এই জিম্মি দশা থেকে সিলেট মহানগরীকে মুক্ত করতে হবে। এই আন্দোলনে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার সকল আন্দোলনে সম্পৃক্ত থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করা হয়।

Manual7 Ad Code

সভায় উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে আগামী ১ আগষ্ট শুক্রবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সংস্থাগুলোর সাংগঠনিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা এবং রাত ৮.০০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে জিন্দাবাজার পয়েন্ট হয়ে বন্দরবাজার মধুবন মার্কেট পর্যন্ত বিক্ষোভ মিছিল কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়। সভা থেকে বাংলাদেশের সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, ভূমিখেকো ও সরকারী অফিসের দালালদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে ঘোষণা করার জোর দাবী জানানো হয়।

Manual3 Ad Code

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন ও সিলেট মহানগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ।

২২তম সাপ্তাহিক সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, অর্থ সম্পাদক পিযোষ মোদক, দপ্তর সম্পাদক সাগর দে, ধর্ম  সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, নেতৃবৃন্দ ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে দিপু মালাকার, মারুফ আহমদ, ইমদাদুর রহমান সুমন ও কবি মকসুদ আহমদ লাল।

এ সংক্রান্ত আরও সংবাদ