এনসিপির কর্মসূচিকে ঘিরে নানা ধরনের অপপ্রচারের চেষ্টা হচ্ছে

প্রকাশিত:মঙ্গলবার, ২২ জুলা ২০২৫ ০৪:০৭

এনসিপির কর্মসূচিকে ঘিরে নানা ধরনের অপপ্রচারের চেষ্টা হচ্ছে

Manual8 Ad Code

সুরমাভিউ:-  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারাদেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির অংশ হিসেবে গত ১ জুলাই থেকে শুরু হওয়া ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় সফলভাবে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  ব্যাপক নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং জনগণের বিপুল সাড়া মিলছে।

এই কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই নানা ধরনের অপপ্রচারের চেষ্টা চলেছে। তবে দেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব ষড়যন্ত্র ও অপপ্রচার ব্যর্থ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস ও আগ্রহ নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে বরণ করে নিয়েছে।

Manual8 Ad Code

এরই ধারাবাহিকতায় পদযাত্রার অংশ হিসেবে আগামী ২৫ জুলাই, শুক্রবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট জেলায় পদযাত্রা করবেন। ওইদিন বিকেল ৫টায় তারা সিলেটে পৌঁছাবেন এবং নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন।

Manual6 Ad Code

নগরীর আম্বরখানা থেকে সুবিদবাজার হয়ে রিকাবীবাজার পয়েন্ট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বক্তব্যের মাধ্যমে এ পদযাত্রা শেষ হবে।

Manual7 Ad Code

এতে উপস্থিত থাকবেন গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও এ পদযাত্রায় অংশ নেবেন।

মঙ্গলবার (২২ জুলাই) সিলেট নগরের একটি হোটেলে এনসিপি সিলেট জেলা ও মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি জেলার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান। এসময় উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি পুরনো চিন্তা-ধারা ছেড়ে নতুন পথে এগিয়ে যেতে চায়। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই আমরা। ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক সাড়া পেয়েছি। তারা বিশ্বাস করেন মিডিয়া এ পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মিডিয়ার শক্তিশালী সমর্থনে ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকারকে আমরা সরিয়ে দিতে পেরেছেন তারা। আগামী কর্মসূচি ছাড়াও ভবিষ্যতে যেকোনো সভা-সমাবেশের বিষয়ে পরামর্শে আগের মতোই সহযোগিতা চান তারা।

এছাড়া এবার প্রথমবারের মতো এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট আসছেন। পদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে পার্টির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি প্রশাসনকেও অবহিত করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলন থেকে সিলেটবাসীকে কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানান এবং একাত্ম হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সহযোগীতা চান। সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণই তাদের শক্তি ও পথপ্রদর্শক হবে বলে বিশ্বাস করেন।

আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলার যুগ্ম সমন্বয়ক প্রকৌশলী কামরুল হাসান আরিফ, ফয়সাল আহমদ, আবু সাঈদ, আতাউর রহমান আতা, মোহাম্মদ নুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন দলটির সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রহমান আফজাল, মোহাম্মদ নুরুল হক, তারেক আহমদ বিলাস, প্রকৌশলী আদনান তায়্যিব, কিবরিয়া সরোয়ার ও মুস্তাকিম আহমদ মুস্তাক।

এ সংক্রান্ত আরও সংবাদ