১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ জুলা ২০২৫ ০৮:০৭
সুরমাভিউ:- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় বলেন, আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি।
এতে বলা হয়, আজকের তরুণেরাই দেশের ভবিষ্যৎ। আজকের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণরাই আগামীদিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে, তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার বদলে রাজনীতি সচেতন হয়ে উঠবে, স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে রুখে দেবে, তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বদরবারে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হবে, এটাই আজকের দিনে গণমানুষের প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা।-বিজ্ঞপ্তি

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766