সিসিকের ৩৪নং ওয়ার্ডের শাহপরান এলাকায় দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থায় স্মারকলিপি প্রদান

প্রকাশিত:শনিবার, ২৪ মে ২০২৫ ০৯:০৫

সিসিকের ৩৪নং ওয়ার্ডের শাহপরান এলাকায় দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থায় স্মারকলিপি প্রদান

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেট সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ডের শাহপরান এলাকায় দ্রুত পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মাণ করে দেওয়ার দাবিতে বৃহত্তর শাহপরান গেইট ব্যবসায়ীবৃন্দ ও সিলেট যুব ও ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

গত বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বরাবরে পৃথক পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেছেন বৃহত্তর শাহপরান গেইট ব্যবসায়ীবৃন্দ ও সিলেট যুব ও ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন শাহপরান গেইট ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ কবির উদ্দিন লিটন, খন্দকার মার্কেটের কমিটির কাউসার আহমদ ও কামাল আহমদ, যুব ও ছাত্র কল্যাণ ফেডারেশনের ইমরান লস্কর ইমন ও আফফান খলিল, সাইফুল ইসলাম, বনবাছা মার্কেট কমিটির মোঃ রাজু আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

স্মারকলিপিতে বলা হয় সিলেট সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ডের শাহপরান এলাকায় অল্পবৃষ্টি হলেই ড্রেনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদূর্ভোগে পরিণত হয়। পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা থাকলে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দূর্ভোগ হতো না। শাহপরান এলাকার সর্বস্তরের জনসাধারণের কষ্ট লাঘবে দ্রুত পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ