জালিয়াতির মাষ্টারমাইন্ড তালামীয নেতা মাসুম, সরকারি বেতন নেন দুই প্রতিষ্ঠান থেকে

প্রকাশিত:শুক্রবার, ২৩ মে ২০২৫ ০৪:০৫

জালিয়াতির মাষ্টারমাইন্ড তালামীয নেতা মাসুম, সরকারি বেতন নেন দুই প্রতিষ্ঠান থেকে

Manual7 Ad Code

সুরমাভিউ:-  জালিয়াতির মাষ্টারমাইন্ড তালামীয নেতা মাসুম, সরকারি বেতন নেন দুই প্রতিষ্ঠান থেকে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাদে ভূকশিমইল মোহাম্মদিয়া দাখিল মাদরাসার নির্বাহী কমিটির সদস্য মনোনয়ন সংক্রান্ত একটি সরকারি পত্র জালিয়াতির অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual5 Ad Code

গ্রেপ্তার হওয়া শিক্ষক মাওলানা মো. মাছুম আহমদ রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার জিএস কুতুব শাহ দাখিল মাদরাসায় কর্মরত। তিনি বাদে ভূকশিমইল গ্রামের শফিকুর রহমানের ছেলে।মাসুম আহমদ আন্জুমানে আল ইসলাহ’র ভূকশিমইল ইউনিয়নের সেক্রেটারি ।

শুক্রবার (২৩ মে) দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ জহুরুল হোসেন।

Manual2 Ad Code

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০২৩ সালের ২০ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি হওয়া একটি সরকারি পত্রের তারিখ এডিট করে ১০ নভেম্বর ২০২৪ দেখিয়ে সেটি মাদরাসা বোর্ডে পাঠানো হয়। ওই পত্রে পূর্বে মনোনীত দুই সদস্যের নাম অপরিবর্তিত রেখে নির্বাহী কমিটি গঠনের চেষ্টা চালানো হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে পত্র জালিয়াতির প্রমাণ মিললে জেলা প্রশাসকের নির্দেশে মাছুমকে গ্রেপ্তার করা হয়

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ জহুরুল হোসেন বলেন, তদন্তে জালিয়াতির সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশে শিক্ষক মাছুম আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code

কুলাউড়া থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য‌্য বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Manual7 Ad Code

এদিকে এই দিকে তার বিরুদ্ধে আরো একটি গুরুতর অভিযোগের প্রমাণ হাতে এসে পৌছেছে তিনি উপজেলার দুটি প্রতিষ্ঠানে হতে এমপিও বেতন উত্তোলন করেন ।

এ সংক্রান্ত আরও সংবাদ