উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে মাওলানা বশির উদ্দিনকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত:শনিবার, ১৭ মে ২০২৫ ০২:০৫

উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে মাওলানা বশির উদ্দিনকে সংবর্ধনা প্রদান

Manual8 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীধরপাশা গ্রামে অবস্থিত উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের নিউইয়র্ক সিটির সেক্রেটারি ,নিউইয়র্ক বাইতুল আবরার জামে মসজিদের ইমাম ও খতিব, কলকলি ইউনিয়নের প্রবাসী সংস্থার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জননেতা মাওলানা বশির উদ্দিন সাহেবকে হজ্জ গমন উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা।

Manual7 Ad Code

উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হুসেন অমৃত এর সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ হুসাইন আহমদ এর পরিচালনায়
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জনাব হযরত মাওলানা বশির উদ্দিন,উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি কুদ্দুস মিয়া, সহ-সভাপতি আনোয়ার হোসেন আনুর,সহ সাধারণ সম্পাদক দেওয়ান রুমেন উদ্দিন, কোষাধ্যক্ষ জাকুয়ান কোরেশী, সদস্য সালমান আলম কোরেশী, সদস্য সরফরাজ আলম, সদস্য আহসান হাবিব ,উক্ত মাদ্রাসার শিক্ষক হাফিজ হোসেন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মাওলানা মাহফুজুল আলম সামরান,বাংলাদেশ খেলাফত মজলিস কলকলিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা শামসুল ইসলাম।
হাফিজ মোঃ মুজাহিদ আহমেদ এর কোরাআন তেলাওয়াত এর মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শুরু করা হয় এবং সংবর্ধিত অতিথি মাওলানা বশির উদ্দিনকে উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার প্রবাসী মুহতামিম ঘোষণা করা হয় দোয়া।
দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।এতে আরও উপস্থিত ছিলেন, ওলিউর রহমান,রসিক মিয়া, ফয়জুল হক,ক্বারী জামাল আহমদ,মাওলানা রায়হান আলম,জয়নুল হক,সুজেব মিয়া,শরীফ আহমেদ,জিয়া উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক – শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ