টুকেরবাজারে টিলা কাটার অপরাধে ৬ জনের নামে পরিবেশ’র মামলা

প্রকাশিত:বুধবার, ৩০ এপ্রি ২০২৫ ০৮:০৪

টুকেরবাজারে টিলা কাটার অপরাধে ৬ জনের নামে পরিবেশ’র মামলা

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের এয়ারপোর্ট এলাকায় টিলা কাটার অপরাধে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. বদরুল হুদা বাদি হয়ে এ মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করা হয়েছে ।

Manual3 Ad Code

মামলার আসামীরা হলেন-এয়ারপোর্ট থানার জাহাঙ্গীরনগর গ্রামের মৃত মনসুর খানের ছেলে মো. আব্দুর রাজ্জাক খান, পূর্ব পাঠানটুলা এলাকার মৃত আলতাফ খানের ছেলে আজিজ খান সজিব, জাহাঙ্গীরনগর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মো. হাফিজুর রহমান, একই গ্রামের বাদশা মিয়ার ছেলে গিয়াস মিয়া, মানিক মিয়া, জামাল মিয়ার ছেলে জুয়েল মিয়া। এছাড়া অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করা হয়েছে।

Manual1 Ad Code

মামলা সূত্র জানা গেছে, সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানার ৬নং টুকেরবাজার ইউনিয়নের ব্রাহ্মণছড়া টি গার্ডেন মৌজার ৫৬নং খতিয়ানের ৩২নং দাগের অন্তর্গত জাহাঙ্গীরনগর গ্রামে দৃশ্যমান টিলা কেটে মাটি অপসারণ করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) এবং একই আইনের ১৫(১) লঙ্গন করায় এ মামলা করা হয়েছে।

Manual5 Ad Code

বুধবার (২৯ এপ্রিল) এক স্মারকে (নং-২২.০২.৫১.০০.৩৩৭.০৪.০০৩.২২.২২৪) পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা স্বাক্ষরিত পত্রে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ও পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়, সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরিত পত্রে আসামীদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

Manual8 Ad Code

প্রসঙ্গত, মামলাটি পরিবেশ আদালত আইন, ২০১০ অনুসারে পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা কর্তৃক তদন্তপূর্বক বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

মামলা করার বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. বদরুল হুদা বলেন, তারা টিলার মাটি কেটে সমতল করে ফেলছে। এতে আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ