জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নেত্রী গ্রেপ্তার

প্রকাশিত:শুক্রবার, ১১ এপ্রি ২০২৫ ০৮:০৪

জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নেত্রী গ্রেপ্তার

Manual4 Ad Code

সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থি কাজের দায়ে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির সদস্য দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে রমনা থানা-পুলিশ।

গত মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে হয়। মঙ্গলবার বহিষ্কার করা হলেও গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ঘটনাটি প্রকাশ পায়।

Manual5 Ad Code

আখতার হোসেন স্বাক্ষরিত বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, ‘এই পত্রের মাধ্যমে আপনাকে (দিরশাদ আফরিন) যাচ্ছে যে, জাতীয় নাগরিক কমিটি- এর নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার সাম্প্রতিক কর্মকাণ্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে।’

Manual7 Ad Code

এতে আরও বলা হয়, সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে, আপনাকে আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব (ভারপ্রাপ্ত) আখতার হোসেনের অনুরোধক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত আজকের (৮ এপ্রিল) তারিখ থেকে কার্যকর হবে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ