জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রগতি দেশ-জাতির জন্য সম্ভাবনাময় – এডিসি মাসুদ রানা

প্রকাশিত:রবিবার, ১২ এপ্রি ২০২৬ ১০:০৪

জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রগতি দেশ-জাতির জন্য সম্ভাবনাময় – এডিসি মাসুদ রানা

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রগতি লক্ষ্যণীয়। আজকের বিজ্ঞান মেলা পরিদর্শন করে আমার ভাবনা আরও সুদৃঢ় হয়েছে। জামেয়ার সমৃদ্ধ আয়োজন দেখে সত্যিই অভিভূত হয়েছি। যা সচরাচর সবখানে চোখে পড়ে না। জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রগতি দেশ-জাতির জন্য সম্ভাবনমায়।

Manual5 Ad Code

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যুগের চাহিদা পূরণ করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। যুগোপযোগী শিক্ষা ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা যায় না। শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সময়োপযোগী ভূমিকা পালনের বিকল্প নেই।

Manual6 Ad Code

তিনি রোববার (১২ এপ্রিল) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলা সিলেট কর্তৃক স্বপ্নীল সাফল্যের অভিযাত্রায় দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬ পরিদর্শন শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন স্টল ও প্রজেক্ট ঘুরে দেখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি মো. জাহেদুর রহমান চৌধুরী ও সোসাইটির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ গোলাম রাব্বানী।

Manual6 Ad Code

বিজ্ঞান মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুল মোতালেব ইবনে কাবেদের পরিচালনায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলা পরিদর্শন করেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, উপাধ্যক্ষ (অতিরিক্ত) মাওলানা কমর উদ্দীন। এছাড়া অনুষ্ঠানে জামেয়ার শিক্ষার্থীদের পাশাপাশি সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। বিজ্ঞান মেলায় তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিজ্ঞান মেলায় জামেয়ার বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরণের বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও সামগ্রী তৈরী করেন। এসব থেকে বাছাই করে সেরাদের পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান বলেন, পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় জাতিকে নেতৃত্ব দানে দক্ষ ও ইসলামী ভাবধারার ডাক্তার, প্রকৌশলী ও বিজ্ঞানী তৈরী করার ক্ষেত্রে বিজ্ঞান মেলা অনন্য ভূমিকা পালন করে থাকে। শাহজালাল জামেয়া দ্বীনি শিক্ষার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের উপযোগী প্রজন্ম তৈরীতে কাজ করছে। এই দ্বারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ