উইমেন এমপাওয়ার প্রজেক্ট’ পরিদর্শন ও মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশিত:বুধবার, ১৫ এপ্রি ২০২৬ ০৯:০৪

উইমেন এমপাওয়ার প্রজেক্ট’ পরিদর্শন ও মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল সম্পন্ন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউ কে, সিলেট চ্যাপ্টার-এর উদ্যোগে পরিচালিত ‘উইমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও এক মতবিনিময় সভা ও প্রজেক্টের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও জিএসসি সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুলের আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ) সকাল ১১টায় সিলেটের উত্তর এয়ারপোর্টস্থ উমদার পাড়ায় সংস্থার নিজস্ব ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

Manual3 Ad Code

প্রজেক্টের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও জিএসসি সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল সাহেবের এই পরিদর্শন করার কথা থাকলেও, অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি উপস্থিত হতে পারেননি। উনার অনুপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রজেক্টের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন জিএসসি সিলেট চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, ট্রেজারার আলী আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক ও প্রজেক্টের পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম।  এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন কবির ও প্রশিক্ষক নুসরাত উম্মে সাজিদা।

পরিদর্শন শেষে উপস্থিত নেতৃবৃন্দ প্রজেক্টের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কাজের গুণগত মানের প্রশংসা করেন। সভা শেষে জনাব আব্দুস সামাদ নজরুল সাহেবের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে সংগঠনের নেতৃবৃন্দ সরাসরি ডাক্তারের চেম্বারে গিয়ে চিকিৎসাধীন জনাব নজরুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকের সাথে পরামর্শ করেন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ