বিয়ানীবাজারে জমিয়তের সাবেক সভাপতি আব্দুল মোমিন ইমামবাড়ি রহ. এর স্মরণে দুআ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার, ০৮ এপ্রি ২০২৫ ০৭:০৪

বিয়ানীবাজারে জমিয়তের সাবেক সভাপতি আব্দুল মোমিন ইমামবাড়ি রহ. এর স্মরণে দুআ মাহফিল অনুষ্ঠিত

Manual3 Ad Code
সুরমাভিউ:-  ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার আওতাধীন পৌর ও ইউনিয়ন শাখার অর্থ সম্পাদকদের নিয়ে জরুরী সভা ও জমিয়তের সাবেক সভাপতি আল্লামা আব্দুল মোমিন ইমামবাড়ি রহঃ এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সভাপতি জাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
সভায় উপজেলার অর্থ ফান্ড গঠন নিয়ে আলোচনা করা হয়।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক হা, মুজাহিদুল ইসলাম, পৌর ছাত্র জমিয়তের সেক্রেটারি সাদিক আহমদ, পৌর ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক আবিদ হোসাইন, দুবাগ ইউপির অর্থ সম্পাদক সুমন আহমদ, মাথিউরা ইউপির অর্থ সম্পাদক আরিফ হোসেন, মোল্লাপুর ইউপির অর্থ সম্পাদক খালেদ মোস্তফা,  মুড়িয়া ইউপির অর্থ সম্পাদক হাসান আহমদ, লাউতা ইউপির অর্থ সম্পাদক শরীফুল ইসলাম, আরিফ হোসেন।
সভাশেষে জমিয়তের সাবেক সভাপতি আল্লামা আব্দুল মোমিন ইমামবাড়ি, সাহেবজাদায়ে চৌঘুরি মাও, ইয়াহিয়া আহমদ কাসিমী এর মাগফিরাত কামনায় ও ফিলিস্তিনের মুসলমানদের জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ