৫ বছরে কুলাউড়াকে উন্নয়নের মডেল উপজেলায় প্রতিষ্টা করব- শওকতুল ইসলাম এমপি

প্রকাশিত:শুক্রবার, ১৭ এপ্রি ২০২৬ ০৯:০৪

৫ বছরে কুলাউড়াকে উন্নয়নের মডেল উপজেলায় প্রতিষ্টা করব- শওকতুল ইসলাম এমপি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার।।   কুলাউড়ায় রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে জয়চন্ডী ইউনিয়নের গরিব অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে আনুষ্টানিকভাবে এ অর্থ বিতরন করেন কুলাউড়া সংসদীয় আসনের এমপি শওকতুল ইসলাম শকু। ফাউন্ডেশনের চেয়ারম্যান বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক কমর উদ্দিন জামালের সভাপতিত্বে ও জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা মুহিতুর রহমান মুহিতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম শকু এমপি বলেন, বিএনপি সরকার উন্নয়নে বিশ্বাসী। ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে। তবে ৫ বছরে কুলাউড়াকে উন্নয়নের মডেল একটি উপজেলায় প্রতিষ্টা করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।

 

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি প্রফেসর ড.সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপি নেতা মঈনুল হক বকুল, কাদিপর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার আহমদ, সাংবাদিক মোক্তাদির হোসেন প্রমুখ।

 

সমাপনী বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান বহর্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক কমর উদ্দিন জামাল বলেন, রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরিব অসহায় মানুষের কল্যানে কাজ করছেন। বড় পরিসরে মানুষের যাতে সেবা করতে পারেন সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়চন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, সহ সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী, প্রভাষক সিপাউর রহমান, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ