সিলেটে সেনা অভিযানে নারীসহ গ্রেফতার ৩

প্রকাশিত:শুক্রবার, ০৪ এপ্রি ২০২৫ ০৯:০৪

সিলেটে সেনা অভিযানে নারীসহ গ্রেফতার ৩

Manual1 Ad Code

সিলেটের গোলাপগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code

ঢাকাদক্ষিণ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় বটরপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান, উত্তর রায়গড় গ্রামের আহমদের স্ত্রী আয়েশা বেগম ও ভাদেশ্বর ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের ছবেদ আলীর ছেলে মকবুল আলী।

Manual5 Ad Code

জানা যায়, গোলাপগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের একদল সেনাবাহিনী ঢাকাদক্ষিণ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় গ্রেফতারকৃতদের ঘর থেকে ১৪ কেজি গাঁজা, ১৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, মাদকসহ গ্রেফতার ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ