ইসলামী শ্রমিক আন্দোলন কোতোয়ালী থানা শাখার দাওয়াতি পক্ষ উদ্বোধন

প্রকাশিত:শুক্রবার, ২৩ ফেব্রু ২০২৪ ০৭:০২

ইসলামী শ্রমিক আন্দোলন কোতোয়ালী থানা শাখার দাওয়াতি পক্ষ উদ্বোধন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের কোতোয়ালী থানা শাখার উদ্যোগে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিলেট নগরীর কালিঘাট পয়েন্টে প্রধান অতিথি হিসেবে  দাওয়াতি পক্ষ উদ্বোধন করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।

ইসলামী শ্রমিক আন্দোলন কোতোয়ালি থানা সভাপতি মোঃ কাছু মিয়াার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলামিনের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলনসিলেট মহানগর সহ-সভাপতি হযরত মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান, দপ্তর সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান, ইসলামী আন্দোলন সিলেট কোতোয়ালী থানা শাখার অর্থ সম্পাদক মোঃ গোলাপ মিয়া, বামুক কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে ডা. রিয়াজ বলেন, সারাদেশের শ্রমিকদের মধ্যে দাওয়াতি আহবান পৌঁছে দেয়া সহ সকলের মাঝে ইসলামী শ্রমনীতি এবং ইসলামের শ্রমিকদের যে সকল অধিকার প্রদান করা হয়েছে সে বিষয়ে সচেতন করে তুলতে হবে। দেশের প্রতিটি শ্রমিকের কাছে ইসলামী শ্রমিক আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে। এবং ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিক মালিকদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি সহ শ্রমিকদের অধিকার আদায়ের সর্বত্র কাজ করে যাচ্ছে। আগামীতেও শ্রমিকদের মাঝে ইসলামিক শ্রমিক আন্দোলন ব্যাপক কাজ করে যাবে। এই দাওয়াতী পক্ষে উপলক্ষে সারা সিলেটে শ্রমিকদের মাঝে ইসলামিক শ্রমিক আন্দোলনের দাওয়াত পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ