বিএনপির ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশিত:রবিবার, ১১ ফেব্রু ২০২৪ ০৮:০২

বিএনপির ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

Manual2 Ad Code

সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাংলাদেশ-ভারত এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রবিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Manual5 Ad Code

আগামী মঙ্গলবার ও বুধবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে সব মসজিদে দোয়া মাহফিল হবে। এছাড়া শনিবার (১৭ ফেব্রুয়ারি) সব জেলা সদরে লিফলেট বিতরণ এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা এবং ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, কাজী সাইয়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ