৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১৮ ডিসে ২০২২ ০৬:১২
সুরমাভিউ:- কাতার বিশ্বকাপ ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রায় এক মাসের লড়াইয়ের পর গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালের টিকিট কেটেছে দুই দল। দূর দেশের খেলাতেও বাংলাদেশে সমানভাবে উত্তাপ ছড়াচ্ছে ফাইনাল ম্যাচ।
রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। এমন পরিস্থিতিতে আজ সিলেট নগরীর বেশ কয়েকটি স্থানে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ খেলা প্রদর্শন হবে। ফলে আর্জেন্টিনা-ফ্রান্সের মতো টান টান উত্তেজনার ম্যাচ সম্মিলিতভাবে দেখতে পারবে সিলেট নগরীর দর্শকরা।
নগরীতে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আয়োজন হয়ে থাকে নগরীর তালতলাস্হ মাছুদিঘীর পাড় বিস্তৃত মাঠে। ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের সহযোগিতায় বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ প্রদর্শিত হয়ে আসছিল।
Helpline - +88 01719305766