ইংল্যান্ডের বিদায়, সেমিতে ফ্রান্স

প্রকাশিত:রবিবার, ১১ ডিসে ২০২২ ০৮:১২

Manual2 Ad Code

কাতার বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ১-০তে এগিয়ে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধে হ্যারি কেইনের গোলে ইংল্যান্ড সমতায় ফেরার পর ফের এগিয়ে যায় ফরাসিরা। দ্বিতীয়বারের মতো পেনাল্টি পায় ইংল্যান্ড। কিন্তু এবার গোল আদায় করতে পারেননি কেইন। ফলে ২-১ গোল ব্যবধানে জিতে ইংলিশদের বিদায় সেমিতে উঠে গেল ফরাসিরা। ফাইনালে উঠার লড়াইয়ে তারা খেলবে মরক্কোর বিপক্ষে।

আল বায়েত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে ফ্রান্সের চেয়ে এগিয়ে ছিল ইংল্যান্ড। পুরো ম্যাচের ৫৮ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয়েছে ইংলিশ ফুটবলাররা। আর ফ্রান্সের গোলবার মোট শট নিয়েছে আটটি। গোল পেয়েছে মাত্র একটি।

Manual2 Ad Code

অন্যদিকে ৪২ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে রাখে ফরাসি ফুটবলাররা। আক্রমণেও ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে দলটি। প্রতিপক্ষের গোলবার বরাবর মোট শট নিতে পেরেছে ছয়টি। এতেই এসেছে দুটি গোল।

সেমিফাইনালে উঠার লড়াইয়ে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুদল। অতপর ১৮তম মিনিটে আসে প্রথম গোল। দুর্দান্ত এক শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন টিচুয়ামেনি। মাঝমাঠে গ্রিজম্যানের থেকে বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে ডান পায়ের বুলেট গতির শটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠে ইংল্যান্ড। সেই সুবাদে ৫৪তম মিনিটে গোল পেয়ে যায় ইংলিশরা। ডান পাশ থেকে বল নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন সাকা। ডি বক্সের ভেতর শট নিবেন এমন সময় তাকে ফাউল করে বসেন টিচুয়ামেনি। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে গোল করে ইংল্যান্ডকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান স্পার্স অধিনায়ক হ্যারি কেইন।

ম্যাচের ৭৮তম মিনিটে ফের একবার এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এ সময় অ্যান্তনি গ্রিজম্যানের নেয়া কর্নার কিক থেকে আসা বল হেড করে ইংল্যান্ডের জালে বল পাঠিয়ে দেন ফ্রান্সের সবকালের সর্বোচ্চ গোলকারী ওলিভার জিরুড। ৮৪তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় ইংলিশরা। কিন্তু পেনাল্টি কিক থেকে গোল করতে ব্যর্থ হন দলনেতা হ্যারি কেইন। ফলে শেষ পর্যন্ত লিড ধরে রেখে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্রান্স।

Manual5 Ad Code

ফ্রান্স একাদশ: (ফরমেশন ৪-২-৩-১)

হুগো লোরিস, কুন্ডে, ইব্রাহিমা কোনাটে, ডায়ট উপামেকানো, হার্নান্দেজ, আদ্রিয়েন রাবোয়িত, অরেলিয়েন টিচুয়ামেনি, ওসমানে ডেম্বেলে, অলিভার গিরুদ, আন্দোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে কোচ: দিদিয়ের দেশম

ইংল্যান্ড একাদশ: ফরমেশন (৪-২-৩-১)

Manual1 Ad Code

জর্ডান পিকফোর্ড, হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কাইল ওয়াকার, হেন্ডারসন, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, ফিল ফোডেন, বুকায়ো শাকা।

Manual7 Ad Code