উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

প্রকাশিত:রবিবার, ২০ নভে ২০২২ ০৮:১১

উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

Manual8 Ad Code

আজ শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। এই ম্যাচের আগে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। কি কি থাকছে এই অনুষ্ঠানে- তা জানার আগ্রহ সবার।

Manual3 Ad Code

মধ্যপ্রাচের এই দেশটির ইতিহাস ঐতিহ্য নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বিশেষ প্রদর্শনী। এরপর ফিফা বিশ্বকাপের ২২তম আসরের অফিসিয়াল থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন লিও বেবি। তার গানের তালে নাচবেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। তার সঙ্গে থাকছেন মানাল ও রেহমা।

শুধু তাই নয়, শাকিরা এবং কিজ ড্যানিয়েল উদ্বোধনী অনুষ্ঠিানে গাইবেন বলে গুঞ্জনও শোনা যাচ্ছে। কিন্তু এ বিষয়ে নিশ্চিতভাবে কিছুই বলেনি আয়োজক কর্তৃপক্ষ। এখানে শেষ নয়, কোরিয়ার বিখ্যাত ব্যান্ড বিটিএসের গানও উপভোগ করবেন দর্শকরা।

Manual2 Ad Code

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন পপ গায়িকা দুয়া লিপা, ব্ল্যাক আইড পিস, জে বালভিন ও নাইজেরিয়ার সংগীতশিল্পী প্যাট্রিক নায়েমেকা ওকোরিকে। তাছাড়া থাকবেন কাতারের স্থানীয় শিল্পীরাও।

Manual4 Ad Code