আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ খ্রিঃ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ২৫ সেপ্টে ২০২২ ১০:০৯

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ খ্রিঃ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ২৫/০৯/২০২২খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ জুবায়েদুর রহমান পিপিএম অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ কমিশনার মুঃ মাসুদ রানা (ক্রাইম এন্ড অপস্), মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), মোঃ তোফায়েল আহমদ উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন), মোহাঃ সোহেল রেজা পিপিএম উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), মোঃ আজবাহার আলী শেখ পিপিএম উপ-পুলিশ কমিশনার(উত্তর), সিআইডি সিলেটের পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, ইমাম মোহাম্মদ শাদিদ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), মোঃ আব্দুল ওয়াহাব উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি), স্বামী চন্দ্রনাথানন্দ সম্পাদক শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন সিলেট, সুব্রত দেব সভাপতি মহানগর পূজা উদযাপন পরিষদ, গোপিকা ‍শ্যাম ভারপ্রাপ্ত সভাপতি মহানগর পূজা উদযাপন কমিটি, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা সহ-সভাপতি পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটি, রজতকান্তি গুপ্ত সাধারণ সম্পাদক মহানগর পূজা উদযাপন পরিষদ, এডভোকেট রঞ্জন ঘোষ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় পূজা কমিটি সিলেট, মলয় পুরকায়স্থ সাংগঠনিক সম্পাদক সিলেট হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ, প্রদীপ কুমার দেব সাধারণ সম্পাদক সিলেট হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সহ সিলেট মহানগরের সকল থানার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি, Rab-9 এর প্রতিনিধি, সিভিল সার্জন এর প্রতিনিধি সহ সিলেট মেট্টোপলিটন পুলিশের অন্যন্যা উর্দ্ধতন কর্মকর্তা, সকল থানার সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা, পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/হ্যাজাক লাইট এর ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা করা হয়। বিদ্যুৎ নিশ্চিত কল্পে বিদ্যুৎ বিভাগের প্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করা হয়।

Manual4 Ad Code

যে কোন ধরণের গুজবের বিষয়ে তাৎক্ষণিক পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার (০১৩২০০৬৯৯৯৮/০১৩২০০৬৯৯৯৯) বা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সহযোগিতা নেওয়ার জন্য সকলকে অবহিত করা হয়। তাছাড়া সন্ধা ০৬.০০ ঘটিকার মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করা ও দুর্গাপূজার কার্যক্রম চলাকালে আযান ও নামাজের সময় বাদ্যযন্ত্র না বাজানোর বিষয়ে সকলে একমত পোষণ করেন।

Manual6 Ad Code

উক্ত সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ বলেন-সকলের সার্বিক সহযোগিতা নিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে নিশ্চিদ্র নিরাপত্তায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ উদযাপনের জন্য সিলেট মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ