পশ্চিম পীর মহল্লাবাসীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মহল্লাবাসীর নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত:রবিবার, ২৫ সেপ্টে ২০২২ ০৬:০৯

পশ্চিম পীর মহল্লাবাসীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মহল্লাবাসীর নিন্দা ও প্রতিবাদ

Manual5 Ad Code

সুরমাভিউ:-  জৈনিক আবুল কালাম ওরফে কালাম মাষ্টার গত ২৩ সেপ্টেম্বর দৈনিক সিলেটের ডাক পত্রিকায় করুচিপূর্ণ মন্তব্য করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পশ্চিম পীর মহল্লাবাসী।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় পশ্চিম পীর মহল্লাহস্থ মরহুম আলহাজ্ব শফিকুল আহমদ ভূইয়ার বাসভবনে ৭নং ওয়ার্ডের চলমান সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

প্রতিবাদ সভায় মহল্লাবাসীরা জানান, ঐতিহ্যবাহী পশ্চিম পীর মহল্লাকে নিয়ে ভবিষ্যতে এরুপ অসামাজিক মন্তব্য ও বিরুপ আচরণ করিলে আবুল কালাম ওরফে কালাম মাস্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পশ্চিম পীর মহল্লা কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল খালিক, মসজিদের সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ কামাল, দোয়ারা বাজার আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমেদ তারেক, আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গভর্নিং বডির সদস্য শিক্ষানুরাগী পুলক কবির চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মালদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, পশ্চিম পীর মহল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক আয়নুল হক, আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল আতিকুর রহমান, সাবেক প্রধান শিক্ষক জিয়াউর রহমান জিয়া, গৌছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ, গৌছুল উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক পীর আব্দুর জব্বার, পশ্চিম পীর মহল্লা কেন্দ্রীয় জামে মসজিদের মুফতী আব্দুর রউফ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আফতাব আলী, নওশের চৌধুরী, মাসুক উদ্দিন, আবুল কালাম, আব্দুর রহিম, আব্দুল মতিন মিয়া, রুহেন আহমেদ, লল্লিক আহমদ চৌধুরী,সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য আমির হোসেন জুবেল ও ইমামুর রহমান লিটন,  রাজন আহমদ, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহানুর আলম, নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমদ ফাহাদ, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হেলাল খান, সদস্য সায়মন আহম, রাসেল আহমদ, মিসবাহ মিরজা, ৭নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক মনজুর আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

শেষে মরহুম আলহাজ্ব শফিকুল আহমদ ভূইয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ