সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ

প্রকাশিত:Monday, 22 Aug 2022 04:08

সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ

Manual3 Ad Code

সুরমাভিউ:-  জ্বালানি সাশ্রয়ে আগামী বুধবার থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

Manual3 Ad Code

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। এসময় তিনি আরও জানান, ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ