সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৮ আগ ২০২২ ০৮:০৮

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) জৈন্তাপুরে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

Manual7 Ad Code

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন জৈন্তাপুর উপজেলা কমিটির সভাপতি মোঃ  ফারুক আহমদ এর সভাপতিত্বে ও জেলা দপ্তর সম্পাদক বদরুল আজােেদ পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক রমজান আলী পটু।

Manual3 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজু, জেলা কমিটির অন্যতম নেতা মোঃ জালাল আহমদ, জৈন্তাপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক নকুল চন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আম্বিয়া, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল আহমদ, যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ মামুন, কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা, জৈন্তাপুর রিকশা শ্রমিক সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম, ট্রাক শ্রমিক নেতা মোঃ সুহেল আহমদ সহ প্রমুখ।

Manual2 Ad Code

বক্তারা সভায় বলেন  হোটেল রেস্টুরেন্টের শ্রমিকরা দেশের শ্রমিক-কৃষক-জনগণ থেকে বিচ্ছিন্ন নয়। শ্রমিক-কৃষক-জনগণ আজ গভীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক তথা সামগ্রিক সংকটে জর্জরিত। চাল-ডাল-তেল-চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়ে চলছে। হোটেল রেস্টুরেন্টের শ্রমিকসহ নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠী অনাহারে-অর্ধাহারে দিনানিপাত করতে বাধ্য হচ্ছে। বক্তারা আরো বলেন, বাজারদরের সাথে সংগতি রেখে মজুরি নির্ধারণ না হওয়ার কারণে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে দুঃখ কষ্টে জীবন যাপন করতে হচ্ছে। মজুরি বোর্ড গঠন করে বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে আন্দোলন গড়ে তুলতে হবে।
নেতৃবৃন্দ, চা শ্রমিকদের ন্যায়সঙ্গত চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানান এবং তাদের দাবি মেনে নেওয়ার জন্য মালিকদের প্রতি আহবান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ