বিএনপি ও তাদের দোসরদের সকল ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেয়া হবে : সিলেট জেলা আ’লীগ

প্রকাশিত:বুধবার, ১৭ আগ ২০২২ ০৫:০৮

বিএনপি ও তাদের দোসরদের সকল ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেয়া হবে : সিলেট জেলা আ’লীগ

Manual7 Ad Code

সুরমাভিউ:-  ২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীসহ সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার বর্ষপূর্তি এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আজ বুধবার‌ (১৭আগস্ট ২০২২) বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সারা দেশের ন্যায় সিলেটেও বিক্ষোভ মিছিল করেছে।

Manual8 Ad Code

আজ বিকেল ৩টায় ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

বক্তব্যে তারা বলেন: অপপ্রচার-গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির উসকানির জবাব রাজপথে দেয়া হবে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি সবসময় একটি ষড়যন্ত্রকারী দল হিসেবে পরিচিত। বিএনপি বাংলাদেশের ঐক্য, অগ্রযাত্রা এবং উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দল হিসেবে আজ চিহ্নিত। অপরাজনীতিতে ব্যস্ত বিএনপি ও তাদের দোসররা আবার এক হচ্ছে বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির চাকাকে থামিয়ে দিতে। বিএনপি ও তাদের দোসররা তাদের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের এই সময়ে ঐক্যবদ্ধ থেকেই বিএনপি ও তাদের দোসরদের এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। ইনশাআল্লাহ বিএনপি ও তাদের দোসরদের সকল ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেয়া হবে।

Manual4 Ad Code

বিশাল বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট মোঃ নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট খোকন কুমার দত্ত, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, শাহিদুর রহমান শাহিন, এডভোকেট নুরে আলম সিরাজী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মোঃ জাকির হোসেন, এডভোকেট মনসুর রশীদ, ডাঃ নাজরা আহমদ চৌধুরী, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, সিলেট জেলা মহিলা লীগের সভাপতি সালমা বাছিত, সাধারণ সম্পাদক এড. সালমা সুলতানা, সিলেট জেলা যুব লীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, সিলেট জেলা মৎস্যজীবী লীগের সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।

এছাড়াও বিক্ষোভ মিছিলে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলা হয়। এর পর থেকে দিনটিকে “সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস” হিসেবে পালন করে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ