সজিব ওয়াজেদ জয়‘র জন্মদিনে সিলেট মহানগর যুবলীগের বৃক্ষ রোপন

প্রকাশিত:বুধবার, ২৭ জুলা ২০২২ ০৬:০৭

সজিব ওয়াজেদ জয়‘র জন্মদিনে সিলেট মহানগর যুবলীগের বৃক্ষ রোপন

Manual3 Ad Code

সুরমাভিউ:-  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্নদ্রষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার তথ্য  ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর ৫২ তম জন্মদিন উপলক্ষে  বাংলাদেশ আওয়ামী  যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সিলেট  মহানগর যুবলীগ এর উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

(২৭ জুলাই) বুধবার বিকাল সাড়ে ৩টায় আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে এ বৃক্ষ রোপন করা হয়।

Manual6 Ad Code

বৃক্ষ রোপনকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি শুধু স্বপ্নই দেখাননি এবং সেই স্বপ্ন পূরণের পথে দুর্বার গতিতে এগিয়ে চলছেন। যার ভাবনা ঘিরে রয়েছে আগামীর সমৃদ্ধময় বাংলাদেশ। যার কারণে ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা- মাত্র ১৪ বছরে বাংলাদেশ আজ স্বপ্ন জয়ের দ্বারপ্রান্তে।

বৃক্ষ রোপনকালে উপস্থিত ছিলেন আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যাপক মোহাদ্দেস আহমদ, সহকারী অধ্যাপক জমির উদ্দিন, এম ইলিয়াস চৌধুরী দিনার, এড আবুল কাশেম, এড জহিরুল ইসলাম রিপন, রোপম আহমদ, মোসাদ্দেক নবী,  আব্বাস আহমদ, সাকারিয়া হোসেন সাকির, আফজাল হোসেন, রুহুল আমিন, আজাদ উদ্দিন, আল মুমিন, আবির হাসান রানা, শেখ রেজাউল করিম হাসান, আব্দুল কাদির ইমন, সৈয়দ নাহিদ রহমান সাব্বির, অপরাজিত ঘোস, লন্টু গোপ রাজু, সুহেল তালুকদার, রায়হান আহমদ, ইমন খান, তায়েফ খান, সালমান আহমদ, শাহিন আলম, রাসেল আহমদ, শুকুর আলী, মাহবুব হোসেন, স্বপন সরকার, মামুন আহমদ, নুরুল  ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ