গোলাপগঞ্জের আমুড়া ইউপির সাবেক সদস্য আব্দুর রহিমের দাফন সম্পন্ন

প্রকাশিত:বুধবার, ২৭ জুলা ২০২২ ১১:০৭

গোলাপগঞ্জের আমুড়া ইউপির সাবেক সদস্য আব্দুর রহিমের দাফন সম্পন্ন

Manual4 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের সদস্য, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব আব্দুর রহিমের (৯০) দাফন সম্পন্ন হয়েছে।  মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ২টায় উপজেলার ধারাবহর কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক করব স্থানে সমাহিত করা হয়।

তিনি গত বুধবার সন্ধ্যা ৬টা ৪৫মিনিটের সময় বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহী…… ওইন্না ইলাহী রাজিউন)।তিনি তিন ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণীগ্রাহী রেখে গেছেন।

Manual6 Ad Code

এসময় উপাস্থিত ছিলেন- আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি হাজী বদরুল ইসলাম জামাল, ঢাকাদক্ষিণ ক্রিয়া চক্রের সাধারন সম্পাদক ও ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং বডির সদস্য আবুল আজাদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুর হোসেন মুন্না, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য লুলু মিয়া, সাধারন সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য আব্দুল গফফার কুটি, ইউপি সদস্য হোসেন আহমদ খোকা, তারেক আহমদ, সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, বিশিষ্ট মুরব্বি মাসুক মিয়া, নজরুল ইসলাম, সুহেল আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ