১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৭ জুলা ২০২২ ০৯:০৭
সুরমাভিউ:- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাঃ সম্পাদক আ.ন.ম. ওহিদ কনা মিয়া।
শুক্রবার দিবাগত রাত (২৩ জুলাই) আনুমানিক ২টায় (বাংলাদেশ সময়) তিনি যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
এক শোকবার্তায় কনা মিয়া বলেন, ফজলে রাব্বী মিয়া ছিলেন অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাঁর মৃত্যু এ দেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি সংসদ পরিচালনায় মরহুম ফজলে রাব্বী মিয়ার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ফজলে রাব্বী মিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Helpline - +88 01719305766