এনায়েত হোসেনের মৃত্যুতে সিলেট মেট্রো স্কাউটস সম্পাদকের শোক

প্রকাশিত:মঙ্গলবার, ২৬ জুলা ২০২২ ০৭:০৭

এনায়েত হোসেনের মৃত্যুতে সিলেট মেট্রো স্কাউটস সম্পাদকের শোক

Manual5 Ad Code

সুরমাভিউ:-  দি এইডেড হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক, বাংলাদেশ স্কাউটস সিলেট মেট্রো জেলার সাবেক কমিশনার ও বর্তমান নির্বাহী কমিটির সহসভাপতি সৈয়দ এনায়েত হোসেন মিনার-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ স্কাউটস সিলেট মেট্রো জেলার সম্পাদক মো. জিয়াউর রহমান। মঙ্গলবার এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গণমাম্যমে পাঠানো এক শোক বার্তায় মো. জিয়াউর রহমান বলেন, সৈয়দ এনায়েত হোসেন একজন সৎ ও সজ্জন মানুষ ছিলেন। দীর্ঘদিন তিনি মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে গেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্কাউটস সিলেট মেট্রো জেলার সাার্বিক উন্নয়নে একনিষ্টতার সাথে কাজ করেছেন। তিনি শিক্ষকতা পেশায় নিরলসভাবে কাজ করে অনেক শিক্ষার্থীর জীবনকে আলোকিত করেছেন। কর্মের মাধ্যমে তিনি আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। সৈয়দ এনায়েত হোসেনের মৃত্যুতে সিলেটের শিক্ষক সমাজ গভীরভাবে শোকাহত।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত সোমবার (২৫ জুলাই) সোমবার বাদ ফজর সৈয়দ এনায়েত হোসেন মিনার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল¬াহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার বড় ঈশবপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ সিলেট শহরে অসংখ্যা গুনগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ