১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৯ জুলা ২০২২ ০৯:০৭
সুরমাভিউ:- বিয়ানীবাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২২ বছর বয়সী তরুণের। নিহত তরুণের নাম আসাদুজ্জামান মুন্না।
মঙ্গলবার বিকালে সিলেট বিয়ানীবাজার সড়কের আব্দুল্লাহপুর স্থানে এই ঘটনা ঘটে। নিহত তরুণ বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বাসিন্দা।
![]()
জানা যায়, সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কের বৈরাগীবাজার এলাকার আব্দুল্লাহপুর অংশে বিপরীতগামী একটি ঔষধ কোম্পানির গাড়ির সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
Helpline - +88 01719305766