দোয়ারাবাজারে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ফরিদ আহমেদ তারেকের বাড়িতে চুরি

প্রকাশিত:সোমবার, ১৬ মে ২০২২ ১১:০৫

দোয়ারাবাজারে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ফরিদ আহমেদ তারেকের বাড়িতে চুরি

Manual4 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ফরিদ আহমেদ তারেকে বাড়িতে চুরি ঘটনা ঘটেছে। চোরের দল বাড়ির গেইট, দরজা ও স্টিলের তালা ভেঙে ৫০ মন ধান সহ ঘরে থাকা মালামাল নিয়ে গেছে।

গত শুক্রবার রাতে দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের সোনাপুর ফরিদ আহমদ তারেকের গ্রামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে শনিবার বিকালে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ফরিদ আহমেদ তারেকের ছোট ভাই।

Manual7 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ফরিদ আহমদ তারেকের পরিবারের লোকজন শনিবার সকালে ঘুম থেকে উঠে বৈঠকখানা ঘরের প্রধান ফটক ও দরজার তালা ভাঙা দেখতে পান। খবর পেয়ে স্থানীয় লোকজন ঝুরো হয়ে ঘরে প্রবেশ করে দেখেন ঘরে রাখা ৫০ মন ধান ও ঘরের মালামাল নিয়ে গেছে। এ বিষয়টি দোয়ারাবাজার থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরি হওয়া ধানের পরিমান ও মালামালের তালিকা করেন।

দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ফরিদ আহমদ তারেক বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ঘরের তালাভেঙ্গে ৫০ মন ধান চুরে নিয়ে গেছে।তিনি চোরদের দ্রুত আইনের আওতায় শাস্তি নিশ্চিতের দাবি জানান।

Manual7 Ad Code

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবদুলাল ধর বলেন, লিখত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ