টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দোয়ারাবাজারের নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত:শুক্রবার, ১৩ মে ২০২২ ০৯:০৫

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দোয়ারাবাজারের নিম্নাঞ্চল প্লাবিত

Manual5 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে টানা ৩ দিন ধরে অঝোরে বৃষ্টিপাত ও মেঘালয় থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল ও লোকালয়সহ বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তলিয়ে গেছে বিভিন্ন মাঠে পড়ে থাকা অবশিষ্ট পাকা বোরো ধান। একদিকে শ্রমিক সংকট, অপরদিকে আকস্মিক পাহাড়ি ঢলে শঙ্কা কাটছেনা বিপাকে পড়া হাওরপাড়ের ভূক্তভোগী কৃষকদের।

Manual7 Ad Code

সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, কালিউরি, ধূমখালি ও ছাগলচোরাসহ বিভিন্ন হাওর, খাল-বিলের পানি হু হু করে বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা করছেন উপজেলাবাসী।

Manual6 Ad Code

সীমান্তবর্তী বাংলাবাজার, লক্ষীপুর, বগুলা, নরসিংপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাঁও, মান্নারগাঁও ও দোয়ারা সদর ইউনিয়নের বিভিন্ন রাস্তা, মাঠঘাট, আউশ জমিতে পানি ঢুকছে। পানিবৃদ্ধি অব্যাহত থাকলে মাঠের অবশিষ্ট বোরো ফসল ও রবিশস্য উৎপাদন অনিশ্চিতের আশঙ্কা করছেন কৃষকরা। মাঠ ও গোচারণ ভূমিতে পানি উঠায় গো-খাদ্য সংকটসহ মৎস্য খামারিরাও রয়েছেন চরম শঙ্কায়। কেননা গত বছর চার দফা বন্যায় ভেসে যায় শতাধিক খামারের কোটি কোটি টাকার মাছ ও মাছের পোনা ও রেনু। এ প্রতিবেদন লিখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ বলেন, পানি বাড়লেও কোথাও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। তবে দূর্যোগ মোকাবেলায় আমাদের প্রশাসনিক তৎপরতা অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ