ছাতক পৌরসভার ২টি ওয়ার্ডে আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত:Friday, 13 May 2022 08:05

ছাতক পৌরসভার ২টি ওয়ার্ডে আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

Manual6 Ad Code
ছাতক প্রতিনিধি:-  ছাতক পৌরসভার ৬ ও ৭নং ওয়ার্ডে আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ দুটি ওয়ার্ডে আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সন্মেলনে পৌরসভার ৬নং ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি মীর কয়ছর আহমদ, সাধারণ সম্পাদক লোকমান মিয়া এবং সাংগঠনিক সম্পাদক ছালিম আহমদ চৌধুরী লাহিন নির্বাচিত হয়েছেন।
এদিকে, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি অধির মালাকার, সাধারণ সম্পাদক শফিউল আলম খাঁন এবং সাংগঠনিক সম্পাদক পীযুষ দাস নির্বাচিত হয়েছেন। পৌরসভার বাগবাড়ী মহল্লার সাদমান মাহমুদ সানির বাস ভবনে দু’ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। বীর মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলির সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা সাব্বির আহমেদের পরিচালনায় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাব্বির আহমেদের পরিচালনায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কবির।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, যুগ্ম আহবায়ক চাঁন মিয়া চৌধুরী, আনিসুর রহমান চৌধুরী সুমন, ইশতিয়াক তানভীর, সদস্য নিতাই রায়, কালিদাস পোদ্দার, হাজী এরশাদ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায় প্রমুখ।
সম্মেলনে পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ