দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:- শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের ব্যবস্থাপনায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, দোয়ারাবাজার শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের ছেলে সন্তানদের বিনামূল্যে ঔষধ, পোশাকসহ দোয়ারাবাজার উপজেলার চকবাজার রোডস্থ মাইজভাণ্ডারী খানকাতে গোলাম হোসেনের সভাপতিত্বে ও নূর মোহাম্মদের সঞ্চালনায় ১৪০ নাম্বার খতনা ক্যাম্প সম্পন্ন হয়।
শনিবার (১২ মে) সকাল ৯ টার সময় দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজার রোডস্থ খানকায় এ খতনা ক্যাম্প পরিচালনা করা হয়।
খতনা ক্যাম্প সুবিধাবঞ্চিত পরিবারের ২০ টি ছেলে সন্তানকে খতনা করানো হয়। খতনা ক্যাম্প উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সি এ শফিকুর রহমান। তিনি বলেন- শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট ইসলাম প্রচারের পাশাপাশি মানবতার কাজ করে যাচ্ছে এজন্য আমি সাধুবাদ জানাই। এটি ইসলামের খেদমতের বড় একটি অংশ। এই এলাকায় অনেক গরিব বাবা আছে টাকার অভাবের জন্য খতনা করাতে পারে না। গরিব অসহায় ছেলেদেরকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে মুবারকবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন চকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল কাদির, সরাইল পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, বড়কাটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমদ আলী, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. এস এম শফিকুল ইসলাম,সাংবাদিক রেজাউল করিম, ডা. এনামুল হক,আজর আলী, শমছের আলী, রফিক মিয়া, আব্দুল মালেক, সিদ্দিকুর রহমান, নজরুল ইসলাম তারেক প্রমুখ।