সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য রাকিবের মৃত্যুতে শোকের মাতমল

প্রকাশিত:সোমবার, ০৯ মে ২০২২ ০৫:০৫

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য রাকিবের মৃত্যুতে শোকের মাতমল

Manual3 Ad Code

সুরমাভিউ:-  ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারে শেরপুর গোল চত্বরে দায়িত্বরত অবস্থায় সিলেটগামী বাসচাপায় মারা যান হাইওয়ে পুলিশ (কং ৬০৪) রাকিব আলী (রানা)। তার মৃত্যু সংবাদে গ্রামের বাড়িতে বইছে শোকের মাতম।

Manual6 Ad Code

রোববার (৮ মে) ভোর ৪টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। রানার মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছার পর পরিবারের সদস্য ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে এ বাড়ির পরিবেশ সকাল থেকেই ভারি।

Manual4 Ad Code

দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্য রাকিব আলী (রানা) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।

Manual2 Ad Code

সিলেট পুলিশ লাইনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, বিকেলে গ্রামের বাড়িতে নিহতের দ্বিতীয় জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ