১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৮ মে ২০২২ ১১:০৫
সুনামগঞ্জ প্রতিনিধি:- মানবিক হও এই স্লোগানকে সামনে রেখে ৮ মে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সুনামগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটির আয়োজনে পৌর শহরের কালিবাড়িস্থ রেড ক্রিসেন্টের কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে গিয়ে শেষ হয়। পরে পাঠাগারের মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিটের কার্যনিবার্হী সদস্য অ্যাড. রইছ উদ্দিন আহমেদের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিট সেক্রেটারী মোঃ মতিউর রহমান পীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন, ইউনিটির কার্যকরী সদস্য সিরাজুর রহমান সিরাজ, হায়দার চৌধুরী লিটন, মোহাম্মদ এমদাদুল হক শাহজাহান, আজীবন সদস্য শাহ আলম মহিউদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, আজীবন সদস্য বুরহান উদ্দিন, শাহ আলম, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান, আব্দুস সালাম, শাহজাহান আলম সিদ্দিকী, মাছুম আহমেদ, সুমন, প্রিন্স, আপন যুবপ্রধান ফারজানা আক্তার ঝর্ণা, উপ-যুবপ্রধান-০১ সালেহ আহমদ রিয়াদ, উপ-যুবপ্রধান-০২ প্রিয়াস শ্যাম প্রিতম, যুব সদস্য রাসেল, স্বর্ণা, বন্যা, সিজান, রেহেনা, মুন্নী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রেডক্রিসেন্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ঠসহ সকল দুর্যোগে রেড ক্রিসেন্ট নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, রেড ক্রিসেন্ট এর ভূমিকায় দেশের ভাবমূতি উজ্জ্বল হচ্ছে।
এছাড়াও সুনামগঞ্জের দূর্গত মানুষের পাশে ধারানোর জন্যে বিত্তবানদের প্রতি আহব্বান জানান।
Helpline - +88 01719305766