প্রকৃত মা-বাবার সন্তান হয়ে থাকলে সামনে এসে কথা বলুন : ওসি মাহবুবুর রহমান

প্রকাশিত:রবিবার, ২৪ এপ্রি ২০২২ ১২:০৪

প্রকৃত মা-বাবার সন্তান হয়ে থাকলে সামনে এসে কথা বলুন : ওসি মাহবুবুর রহমান

Manual1 Ad Code

ছাতক প্রতিনিধি:-  সম্প্রতি সময়ে সুনামগঞ্জের ছাতক থানার ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নামে বেনামে ভূয়া ফেইসবুক পেইজ ও আইডি থেকে মিথ্যা, বানোয়াট মনগড়া ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে সংবাদ আকারে প্রকাশ  করার অভিযোগ উঠেছে।

Manual3 Ad Code

জানা যায়, ছাতক থানার ওসি মাহবুবুর রহমান ছাতক থানায় যোগদানের পরই পাল্টে যায় উপজেলার চিত্র। পুলিশ শাসক নয়, শোষক নয়; পুলিশ জনগণের সেবক। এই মন্ত্রে উজ্জীবিত এখন পুরো ছাতক থানা পুলিশের সকল সদস্য। তাই হ্রাস পেয়েছে মানুষের হয়রানি। ন্যায় বিচারের মূলে পুলিশের নিরপেক্ষতা এবং সততা। এর সাথে জড়িয়ে রয়েছে দেশের অন্যতম একটি বাহিনীর ভাবমুর্তি। অভিযোগ উঠেছে  থানা পুলিশের কাছ থেকে সুবিদা নিতে পারায় একটি সংঘবদ্ধ চক্র ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়ে পড়েছে।

Manual1 Ad Code

এছাড়াও ছাতকের হাঁদা টিলায় কয়েক বছর ধরে টিলা কেটে পাথর উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র। ফলে এখানের পরিবেশ বিনষ্ট ও ধ্বংস হয়ে যাচ্ছে বিট ফরেষ্ট বিভাগের বনায়ন প্রকল্প। কিছু দিন আগে টিলা কেটে ট্রাক্টর দিয়ে পাথর চুরি করে নিয়ে যাওয়ার সময় থানা পুলিশ  হাতে নাতে আটক করে চোর চক্রের কয়েকজনকে।  তখন থেকেই ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নামে বেনামে ভূয়া ফেই্সবুক পেইজ ও আইডি থেকে মিথ্যা, বানোয়াট মনগড়া ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে সংবাদ আকারে প্রকাশ করা হয়।

ছাতক থানা পুলিশ সুত্রে জানা যায়, এসব ভূয়া ফেইসবুক পেইজ ও আইডিসহ যারা এসব মিথ্যা সংবাদ সেয়ার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘœ ঘটাতে চায় তাদের তালিকা করা হয়েছে।  ইতোমধ্যে ভূয়া ফেইসবুক পেইজ ও আইডির পরিচয় সনাক্ত করনে ফেইসবুক সদর দপ্তর  এবং বাংলাদেশ পুলিশ সিআইডিতে লিখিত আবেদন করা হয়েছে।

Manual1 Ad Code

আরো জানা যায়, ছাতক থানায় ওসি মাহবুবুর রহমানের যোগদানের পর পাল্টে যেতে শুরু করে বেশ কিছু চিত্র, পরিবর্তন আসে সকল ক্ষেত্রে। থানার ওসি মাহবুবুর রহমানের বিচক্ষণতা অনেকাংশেই প্রসংশার দাবি রাখে বলছেন সাধারন মানুষ। ওসি হিসেবে যোগদানের পর ইতোমধ্যেই সঠিক নিয়মের মধ্য জনগণের শান্তি প্রতিষ্ঠার জন্য ভূমিকায় তিনি চেষ্টা সম্পন্ন করেছেন। ছাতক থানার ওসি মাহবুবুর রহমান এর আগে উপ-পরিদর্শক পদে মৌলভীবাজার, বি- বাড়িয়া ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় সফলতার সহিত দায়িত্ব পালন করেন।  ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি কাজ করেন। এর পর দেশে ফিরে ওসি হিসাবে সিলেট বিভাগের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। বর্তমানে ছাতক থানার ওসি হিসাবে কর্মরত। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আকাখাজনা গ্রামের মরহুম ইন্তাজ আলী’র সু-যোগ্যপুত্র। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে এমএসসি সম্পন্ন করে ১৯৯৮ সালে প্রথমেই উপ- পরিদর্শক ( সাব-ইন্সপেক্টর) হিসাবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

Manual6 Ad Code

এ বিষয়ে ছাতক থানার ওসি মাহবুবুর রহমান বলেন,  প্রকৃত মা-বাবার সন্তান হয়ে থাকলে তাদেরকে সামনে এসে কথা বলতে হবে। আমি এসব অপরাধে অতীথেও জড়িত ছিলাম না ভবিষৎতেও এমন অপরাধে জড়াবোনা।

এ সংক্রান্ত আরও সংবাদ