দোয়ারাবাজারে ৩১ বোতল বিদেশি মদসহ যুবক আটক

প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ এপ্রি ২০২২ ০৭:০৪

দোয়ারাবাজারে ৩১ বোতল বিদেশি মদসহ যুবক আটক

Manual3 Ad Code

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে র‌্যাবের হাতে ৩১ বোতল ভারতীয় মদসহ সুমন হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের চাঁন মিয়ার ছেলে।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মাতুর ব্রীজের উপর হতে মদ বিক্রিকালে মদসহ সুমনকে আটক করে র‌্যাব-৯ সুনামগঞ্জ এর একটি চৌকস টিম।

Manual8 Ad Code

দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান জানান, ভারতীয় ৮ বোতল কিংফিশার সুপার প্রিমিয়াম ও ২৩ বোতল এসি ব্ল্যাক মদসহ আটক সুমনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন র‌্যাব সদস্য আমজাদ আলী খান। বৃহস্পতিবার দুপুরে সুমনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ