শাবিপ্রবি শাখা শিবিরের নেতৃত্বে তুহিন ও মুজাহিদ

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৯ ফেব্রু ২০২৬ ১২:০২

শাবিপ্রবি শাখা শিবিরের নেতৃত্বে তুহিন ও মুজাহিদ

Manual7 Ad Code

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম।

Manual8 Ad Code

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাখা ছাত্রশিবির সূত্রে জানা যায়, বুধবার শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেলের সিবগাতুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

Manual5 Ad Code

এছাড়াও, উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার সদ্য সাবেক সভাপতি তারেক মনোয়ার।

Manual6 Ad Code

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মাসুদ রানা তুহিনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

Manual3 Ad Code

এ সময় সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মাসুদ রানা তুহিন শাখা সেক্রেটারি হিসেবে মুজাহিদুল ইসলামকে মনোনীত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ