জানা গেল নতুন মন্ত্রিসভার ৪৯ জনের নাম

প্রকাশিত:মঙ্গলবার, ১৭ ফেব্রু ২০২৬ ০৫:০২

জানা গেল নতুন মন্ত্রিসভার ৪৯ জনের নাম

Manual3 Ad Code

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন এমন ২৫ জনের নাম পেয়েছে স্ট্রিম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual7 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্যদের মধ্যে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দীন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ ও আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

Manual8 Ad Code

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন অন্তত দুইজন। তাঁরা হলেন— ড. খলিলুর রহমান ও মোহাম্মদ আমিন উর রশীদ।

মন্ত্রিসভায় জায়গা পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন—আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দীন স্বপন, আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম।

জানা গেল ২৪ প্রতিমন্ত্রীর নাম

তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার ২৪ জন প্রতিমন্ত্রীর নাম পাওয়া গেছে। এ তালিকায় আছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, ফরহাদ হোসেন আজাদ, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ