সরকারি দল বিএনপির অত্যাচার ও হেনস্তায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এক প্রবাসী আওয়ামীলীগ পরিবার!

প্রকাশিত:সোমবার, ১৬ ফেব্রু ২০২৬ ০২:০২

সরকারি দল বিএনপির অত্যাচার ও হেনস্তায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এক প্রবাসী আওয়ামীলীগ পরিবার!

Manual1 Ad Code

সিলেটে শাসকদল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এক প্রবাসী আওয়ামী লীগ নেতার পরিবার অত্যাচার ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ ওঠেছে! তারা এই প্রবাসী নেতার পরিবারের সদস্যদের নানা ধরনের ভয়ভীতি ও প্রাননাশের হুমকি দিচ্ছে বলে জানা গেছে! এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় উদ্ধিগ্ন হয়ে পড়েছেন।

একাধিক সূত্রে জানা গেছে, সিলেট নগরীর ৫ নং ওয়ার্ডের বন্ধন এফ/৭ দারুসসালাম মাদ্রাসা রোড খাসদবীর এর বাসিন্দা মোঃ আব্দুল খালিকের বাসাবাড়িতে বিগত ৫ই আগষ্ট ২০২৪ এর পর থেকে কয়েকবার হামলা ভাংচুর ও পরিবারের সদস্যদের হুমকি ধমকি দিয়ে আসছিলো বিএনপি জামায়াতের নেতাকর্মীরা।

Manual1 Ad Code

আব্দুল খালিক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও মৃত মাওলানা মাশুকুর রহমান ও মৃত সফুরা খাতুনের বড় সন্তান!তিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন!বিগত দিনগুলোর ধারাবাহিকতায় ১২ই ফেব্রুয়ারী বাংলাদেশে জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতাসীন হওয়ার পর থেকে সারাদেশের ন্যায় সিলেট নগরীতেও তারা বেপরোয়া হয়ে ওঠে! আব্দুল খালিকের বাসার সামনেও তার দুবার পরিকল্পিত হট্টগোল ও মব সৃষ্টির অপচেষ্টা চালায়।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

গত ১৪ই ফেব্রুয়ারী শনিবার রাত আনুমানিক ১০টায় বিএনপির স্হানীয় নেতাকর্মীরা প্রবাসী এই আওয়ামীলীগ নেতার বাসার গেইট জোরপূর্বক খুলে ভেতরে প্রবেশ করে আপত্তিকর শ্লোগান ও আব্দুল খালিকের নাম উল্লেখ করে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে!বাসীর পুরুষ সদস্যরা বাসার বাহিরে ছিলেন! এসময় বাসায় থাকা মহিলা ও ভাড়াটিয়াদের কাছে আব্দুল খালিক ও তার ভাইদের অবস্থান জানতে চায়! ‘আব্দুল খালিক লন্ডনে অবস্হান করছেন বলে পরিবারের মহিলারা তাদের নিশ্চিত করলে তারা আরো বেপরোয়া আচরণ নানা ভয়ভীতি প্রদর্শন করে!আব্দুল খালিক ও তার ভাইদের পেলে প্রাণে মারার হুমকি প্রদর্শন করে তারা বাসা থেকে চলে আসে।

 

বারবার বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়িতে গমন পরিকল্পিত মবের চেষ্টা ভয়ভীতি হুমকি ধমকি ও হেনস্তার শিকার হওয়ায় প্রবাসী এই আওয়ামীলীগ নেতার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন!জীবননাশের হুমকি ধমকিতে তারা অতিষ্ঠ ও উদ্ধিগ্ন হয়ে পড়েছেন! তারা এখন তাদের জীবন ও নিরাপত্তা নিয়ে বেশ শংকিত! যেকোনো সময়ে প্রাননাশ বা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার গভীর আশংকা প্রকাশ করছেন।

 

Manual6 Ad Code

এ ব্যাপারে থানায় জিডি করতে চাইলে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জিডি নিচ্ছেনা বলেও এই প্রবাসী আওয়ামী লীগ নেতার পরিবার অভিযোগ করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ