সিলেটবাসীর নিরাপত্তা ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি : মাহমুদুল হাসান

প্রকাশিত:শনিবার, ০৭ ফেব্রু ২০২৬ ০৮:০২

সিলেটবাসীর নিরাপত্তা ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি : মাহমুদুল হাসান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:-  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি) শনিবার সকালে নগরীর জিন্দাবাজারের বিভিন্ন মার্কেটে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

Manual6 Ad Code

গণসংযোগকালে তিনি ব্যবসায়ী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং সিলেটের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। বাজার এলাকায় তাঁর উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

Manual4 Ad Code

এ সময় মাহমুদুল হাসান বলেন,“সিলেটবাসী আজ নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি ও বৈষম্যের শিকার। আমি প্রতিশ্রুতি দিতে চাই—এই জনপদের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার ফিরিয়ে আনতেই রাজনীতিতে এসেছি। ক্ষমতার রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিই আমার লক্ষ্য।”

Manual4 Ad Code

তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্য যেন হয় নিরাপদ ও স্বচ্ছ, তরুণরা যেন কাজের সুযোগ পায় এবং সাধারণ মানুষ যেন ভয়মুক্তভাবে জীবনযাপন করতে পারে—এমন একটি সিলেট গড়তে তিনি বদ্ধপরিকর।

Manual3 Ad Code

গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

নেতৃবৃন্দ জানান, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই সিলেট-১ আসনের বিভিন্ন বাজার, মহল্লা ও জনসমাগমস্থলে গণসংযোগ কার্যক্রম আরও বিস্তৃত করা হচ্ছে, যাতে সিলেটবাসীর দোরগোড়ায় হাতপাখার বার্তা পৌঁছে দেওয়া যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ