সংকটের সুযোগ নেওয়ার অপেক্ষায় থাকা ব্যক্তিরা দেশের শত্রু: মির্জা ফখরুল

প্রকাশিত:শুক্রবার, ১৯ ডিসে ২০২৫ ১১:১২

সংকটের সুযোগ নেওয়ার অপেক্ষায় থাকা ব্যক্তিরা দেশের শত্রু: মির্জা ফখরুল

Manual1 Ad Code

জুলাইযোদ্ধা ওসমান হাদির মৃত্যুকে ঘিরে দেশ যখন শোকাহত, তখন সহিংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংকটের সুযোগ নেওয়ার অপেক্ষায় থাকা ব্যক্তিরা দেশের শত্রু।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

মির্জা ফখরুল ইসলাম বলেন, “বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফেরাতের জন্য,  তখন ডেইলি ষ্টার, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরো অনেকের উপর হীন হামলা সংঘটিত হলো। দেশের সঙ্কটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, এরা এই দেশের শত্রু। তারা অপেক্ষা করে সংকটের। আজ এই দুঃখভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করলো। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি !”

Manual5 Ad Code

তিনি বলেন, “হাদি নির্বাচনে প্রার্থী ছিলো। জনগণের দরজায় গিয়েছিল। নির্বাচন হবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে।”

প্রায় এক বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে জানিয়ে তিনি বলেন, “স্বৈরাচারী আওয়ামি সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। আমরা সকল পক্ষকে দায়িত্বশীলতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে।”

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ