জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন: ফজলুর রহমান

প্রকাশিত:Saturday, 29 Nov 2025 08:11

জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন: ফজলুর রহমান

Manual5 Ad Code

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘‘আমি হইলাম ফজা পাগলা—এই টাইটেলটা আমাকে দিয়েছে স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে, তাদের যদি ভোট দেন; তাইলে আমার মৃতদেহ পাবেন। আপনারা তাদের ভোট দেবেন? বলেন দেবেন?’’ প্রশ্ন রাখেন তিনি।

Manual3 Ad Code

শুক্রবার (২৮ নভেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

ফজলুর রহমান বলেন, ‘‘কালকেও আমাকে অত্যন্ত ১০০ বকা দেওয়া হয়েছে। কী বকা দেয় বুঝবেন না আপনারা। সহ্য করা যায় না। আমার অপরাধ কী? আমিতো জামায়াতে ইসলাম, মুক্তিযুদ্ধবিরোধীদের বকি নাই। তারা ৫ আগস্টের পরে যখন বলতে শুরু করল, ৪৭ সনে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আর ২৪ সনে শেষ মুক্তিযুদ্ধ হইছে। একাত্তরে নাকি একটা ‘গণ্ডগোল’ হয়েছিল, আর সেটা ভারত লাগিয়েছে।’’

Manual3 Ad Code

অনুষ্ঠানে ফজলুর রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ