জামায়াত আমিরের শপথ অনুষ্ঠান শুক্রবার

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৭ নভে ২০২৫ ০৮:১১

জামায়াত আমিরের শপথ অনুষ্ঠান শুক্রবার

Manual5 Ad Code

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার দুই দিনব্যাপী বার্ষিক অধিবেশন শুরু হবে শুক্রবার। রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিতব্য অধিবেশনের উদ্বোধন হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

Manual5 Ad Code

উদ্বোধনী অধিবেশনে জামায়াতে ইসলামীর নব নির্বাচিত আমির ডা. শফিকুর রহমান ২০২৬–২০২৮ মেয়াদের জন্য শপথ গ্রহণ করবেন।

Manual1 Ad Code

শপথ গ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার নির্বাচিত সদস্য/কেন্দ্রীয় কর্মপরিষদ/ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণ করবেন নতুন আমির।

এর আগে রুকনদের ভোটের ফলাফলের ভিত্তিতে গত ১ নভেম্বর ডা. শফিকুর রজমানকে নতুন আমির হিসেবে ঘোষণা দেয় জামায়াতের প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। টানা তৃতীয়বারের মত আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ